Subscribe Us

header ads

Subscribe Us

header ads

জান্নাতিরা যখন জান্নাতে যাবে, তাদের সঙ্গে কি দুজন করে স্ত্রী থাকবে ?

জান্নাতিরা যখন জান্নাতে যাবে, তাদের সঙ্গে দুজন করে স্ত্রী থাকবে। 

 
বুখারি (৩২৪৫) ও মুসলিম (২৮৩৪)-এর হাদিসে এসেছে,
لِكُلِّ امْرِئٍ منهمْ زَوْجَتَانِ، كُلُّ واحِدَةٍ منهما يُرَى مُخُّ سَاقِهَا مِن ورَاءِ لَحْمِهَا مِنَ الحُسْنِ
 
জান্নাতিদের প্রত্যেক পুরুষের দুজন করে স্ত্রী থাকবে, সৌন্দর্যের প্রভাবে তাদের পায়ের গোছার গোশতের মধ্য দিয়ে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে।
এই দুই স্ত্রী কি জান্নাতি হুর নাকি দুনিয়ার মানবী হবে - এ নিয়ে ইমামগণের মধ্যে দু-ধরনের অভিমতই পাওয়া যায়। তবে অনেকেই এ দুজনকে দুনিয়ার মানবী বলে অভিহিত করেছেন। যেমন হাফিজ ইবনু হাজার আসকালানি রাহ. বলেন,
(ولكل واحد منهم زوجتان) أي: من نساء الدنيا
 
জান্নাতিদের প্রত্যেকের দুনিয়ার নারীদের মধ্য থেকে দুজন করে স্ত্রী থাকবে। [ফাতহুল বারি : ৬/৩২৫]
হাফিজ ইবনু কাসির রাহ. বলেন,
المراد من هذا أن هاتين من بنات آدم، وله غيرهما من الحور العين ما شاء الله عز وجل
 
এর দ্বারা উদ্দেশ্য হলো, তারা দুজন আদম-সন্তানের (মানুষের) মধ্য থেকে হবে। আর এ ছাড়াও হুরে ঈনদের মধ্য থেকে মহান আল্লাহ যত সংখ্যক চান, জান্নাতি ব্যক্তি স্ত্রী হিসাবে লাভ করবে। [আল-বিদায়া ওয়ান-নিহায়া : ২০/৩৪১]
ইমাম ইবনু তাইমিয়্যা রাহ. বলেন,
وقد صح : لكل رجل من أهل الجنة زوجتان من الإنسيات ، سوى الحور العين
 
এটা বিশুদ্ধভাবে প্রমাণিত, প্রত্যেক জান্নাতি ব্যক্তির দুজন করে মানবী স্ত্রী থাকবে। আর হুরে ঈন তো আলাদাভাবে রয়েছেই। [মাজমুউল ফাতাওয়া : ৬/৪৩২]
এটা ঠিক, এই যুগের পুরুষদের মতো অনেকেই মাসনা না করে থাকে। কারও আবার তিন-চারজন স্ত্রীও থাকে। দুইকে সর্বনিম্ন সংখ্যা ধরে নিলে তিন-চার নিয়ে আপত্তির কিছু থাকে না। আর একে সীমাবদ্ধ যারা, তাদের জন্যও পেরেশানির কিছু নেই। কারণ, দুনিয়ায় অসংখ্য অবিবাহিত মেয়েও মৃত্যুবরণ করে। কারও স্বামী আবার কাফির-মুরতাদও থাকে। এদেরকে যদি জোড়ায় আবদ্ধ না করা হয়, তাহলে জান্নাতে তারা নিঃসঙ্গ থাকবে। জান্নাতে দুনিয়ার নারীরা হুরদের চাইতেও অনেক সুন্দরী হবে। জান্নাতে প্রবেশ করা পুরুষদের সৌন্দর্যও হবে বর্ণনাতীত। সুতরাং ঈমান ও আমলদারদের পারস্পরিক বন্ধনই পারবে জান্নাতকে আরও সুখময় করতে। হুররা তো জান্নাতি সৃষ্টি; ঈমান ও আমলের প্রতিদান হিসাবে তারা জান্নাত পায়নি। সুতরাং আল্লাহর বন্ধু ও প্রিয়জনদের তারা কীভাবেই বা ছাড়াবে সৌন্দর্যে ও শ্রেষ্ঠত্বে!

Post a Comment

0 Comments